বাংলাদেশে তালাকের আইনী প্রক্রিয়া ও ধাপসমূহ:

 বাংলাদেশে তালাকের আইনী প্রক্রিয়া ও ধাপসমূহ:


______________________________________




প্রযোজ্য আইন: Muslim Family Laws Ordinance (ধারা ৭)


১️. লিখিত নোটিশ প্রদানঃ স্বামী তালাক দিতে চাইলে লিখিত নোটিশ দিতে হবে। নোটিশ পাঠাতে হবে স্ত্রীকে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে।


২️. সালিশি বোর্ড গঠনঃ চেয়ারম্যান নোটিশ পাওয়ার পর একটি Arbitration Council (সালিশি বোর্ড) গঠন করবেন। উভয় পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে মীমাংসার চেষ্টা করতে হবে।


৩️. ৯০ দিনের অপেক্ষাকালঃ নোটিশের তারিখ থেকে ৯০ দিন পর্যন্ত তালাক কার্যকর হয় না। এই সময়ের মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে। স্ত্রী গর্ভবতী হলে সন্তান জন্ম না নেওয়া পর্যন্ত কার্যকারিতা স্থগিত থাকতে পারে।


৪️. তালাক কার্যকর হওয়াঃ ৯০ দিন অতিক্রমের পর, সমঝোতা না হলে তালাক কার্যকর হবে।


বিঃদ্রঃ আইন না মানলে যা হবেঃ লিখিত নোটিশ না দিলে বা চেয়ারম্যানকে অবহিত না করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানা ও কারাদণ্ড উভয়ই হতে পারে।


আমলযোগ্য অপরাধ কি? আসুন সংক্ষেপে জানিঃ

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন