আমলযোগ্য অপরাধ কি? আসুন সংক্ষেপে জানিঃ
_______________________________________
আমলযোগ্য অপরাধ বলতে এমন ফৌজদারি অপরাধ যেখানে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কোন ব্যাক্তিকে গ্রেফতার করতে পারে এবং সাধারণত আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে।
বাংলাদেশে এ বিষয়টি মূলত Code of Criminal Procedure (CrPC) দ্বারা নিয়ন্ত্রিত।
★ সাধারণ কিছু আমলযোগ্য অপরাধসমূহঃ
খুন (হত্যা)
ধর্ষণ
ডাকাতি
ছিনতাই
অপহরণ
গুরুতর জখম করা
রাষ্ট্রবিরোধী কার্যকলাপ
মাদকদ্রব্য সংক্রান্ত গুরুতর অপরাধ
এসব অপরাধের ক্ষেত্রে পুলিশ অভিযোগ পেলেই সরাসরি মামলা রুজু ও তদন্ত করতে পারে।
★ গুরুত্বপূর্ণ বিষয়ঃ
আমলযোগ্য অপরাধে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারলেও কাউকে অকারণে মারধর বা নির্যাতন করার অধিকার পুলিশের নেই।
★ বিঃদ্রঃ আমলযোগ্য অপরাধে পুলিশ গ্রেফতারের পর নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে) আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks