পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) কী আসুন জেনে নেই!

 পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) কী আসুন জেনে নেই!




_______________________________________


পাওয়ার অব অ্যাটর্নি হলো একটি আইনি দলিল।

যা দ্বারা একজন ব্যক্তি (Principal) অন্য একজনকে (Attorney/Agent) তার পক্ষে নির্দিষ্ট কোন কাজ করার ক্ষমতা প্রদান করেন। এটি মূলত নিয়ন্ত্রিত হয় Power of Attorney Act, 2012 অনুযায়ী।


★ যে কারনে এটি করা হয়ঃ

১. জমি ক্রয়-বিক্রয় বা দলিল রেজিস্ট্রি

২. ব্যাংক লেনদেন

৩. মামলা পরিচালনা

৪. বিদেশে অবস্থানকালে সম্পত্তি দেখভাল


★ পাওয়ার অব অ্যাটর্নি এর প্রকারভেদঃ

১. General Power of Attorney (GPA) সাধারণ ও বিস্তৃত ক্ষমতা প্রদান।

২. Special Power of Attorney (SPA) নির্দিষ্ট কাজের জন্য সীমিত ক্ষমতা।


অধিকাংশ ক্ষেত্রে নোটারি বা রেজিস্ট্রি করতে হয়।

Principal যেকোনো সময় এটি বাতিল (Revocation) করতে পারেন এবং অপব্যবহার হলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়


বিঃদ্রঃ সহজ কথায় পাওয়ার অব অ্যাটর্নি হলো, নিজের অনুপস্থিতিতে অন্য কাউকে আইনগতভাবে নিজের প্রতিনিধি বানানো।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন