খুন ও নরহত্যার সহজ পার্থক্য! আসুন জেনে নেই- Murder or Culpanle Homicide

 খুন ও নরহত্যার সহজ পার্থক্য! আসুন জেনে নেই


______________________________________




বাংলাদেশের আইনে খুন (Murder) ও নরহত্যা (Culpable Homicide) এক জিনিস নয়। দুটোর মধ্যে মূল পার্থক্য হলো ইচ্ছা ও পরিস্থিতি। এগুলো নির্ধারিত আছে Bangladesh Penal Code 1860 এ।


০১️. নরহত্যা (Culpable Homicide): যখন একজন মানুষের কারণে অন্য একজনের মৃত্যু হয়, কিন্তু সেটা সবসময় পরিকল্পিত বা স্পষ্টভাবে হত্যার উদ্দেশ্যে না-ও হতে পারে।


★ উদাহরণ: রাগের মাথায় ধাক্কা দেওয়া, পড়ে গিয়ে মারা গেল, মারামারির সময় আঘাতে মৃত্যু হওয়া এগুলো নরহত্যা হতে পারে।


০২. খুন (Murder): যখন কেউ ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পনা করে অন্য কাউকে হত্যা করে।


★ উদাহরণ: পরিকল্পনা করে ছুরি দিয়ে হত্যা করা,

বিষ খাইয়ে হত্যা করা, এগুলো খুন হিসেবে ধরা হয়।


★সহজভাবে পার্থক্য: 


উদ্দেশ্যঃ

নরহত্যা- স্পষ্ট হত্যার উদ্দেশ্য নাও থাকতে পারে।

খুন- স্পষ্ট হত্যার উদ্দেশ্য থাকে।


পরিকল্পনা:

নরহত্যা- সাধারণত পরিকল্পনা থাকে না।

খুন- পরিকল্পনা বা ইচ্ছা থাকে।


শাস্তি:

নরহত্যা- তুলনামূলক কম।

খুন- সবচেয়ে কঠোর শাস্তি।


বিঃদ্রঃ "সব খুনই নরহত্যা, কিন্তু সব নরহত্যা খুন নয়"

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন