আইনজীবীদের_বিরুদ্ধে_দুটি_কমন_অভিযোগ_এবং_বাস্তবতা--Advocate

 #আইনজীবীদের_বিরুদ্ধে_দুটি_কমন_অভিযোগ_এবং_বাস্তবতা



আমাদের সমাজে আইনজীবীদের সম্পর্কে দুটি প্রচলিত অভিযোগ রয়েছে—


১. আইনজীবীরা ঘুষ খান।

২. আইনজীবীরা মিথ্যা কথা বলেন।


এই অভিযোগ শুধু যে অশিক্ষিত বা গ্রামের সাধারণ মানুষ করে, তা নয়! অনেক তথাকথিত শিক্ষিত, এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তিরাও এই সংকীর্ণ মানসিকতার শিকার। কিন্তু প্রকৃত সত্য কী? আসুন, যুক্তি ও বাস্তবতা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক।


---

১. আইনজীবীদের #পারিশ্রমিক বনাম #ঘুষ


আমাদের সমাজে অনেকেই ‘পারিশ্রমিক’ ও ‘ঘুষ’ এর পার্থক্য বোঝেন না।


একজন ব্যক্তি তার কায়িকশ্রম (শারীরিক পরিশ্রম) বা মেধাশ্রম (মানসিক পরিশ্রম) দিয়ে যা উপার্জন করেন, সেটাই পারিশ্রমিক।


✅ উদাহরণ:


একজন রিকশাওয়ালা কায়িকশ্রম করে যে অর্থ উপার্জন করেন, সেটি তার পারিশ্রমিক।


একজন ডাক্তার রোগী দেখে যে অর্থ গ্রহণ করেন, সেটিও তার পারিশ্রমিক।


একজন আইনজীবী মক্কেলের পক্ষে মামলার কাজ করে যে সম্মানী নেন, সেটিও তার পারিশ্রমিক।


অন্যদিকে, ‘নির্দিষ্ট বেতন’ বা ‘পারিশ্রমিকের’ বাইরে অতিরিক্ত উৎকোচ গ্রহণ করাই ঘুষ।


✅ যেমন:


একজন পুলিশ কর্মকর্তা সরকার থেকে বেতন পান। কিন্তু তিনি যদি সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে টাকা নেন, তবে সেটি ঘুষ, যা অবৈধ ও হারাম।


একজন সরকারি চাকরিজীবী যদি অতিরিক্ত টাকা নেন, সেটিও ঘুষ।


কিন্তু একজন আইনজীবী বেতনভুক্ত নন। তিনি একজন প্রাইভেট প্রাকটিশনার, যেমন একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার। যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ারের পারিশ্রমিককে ঘুষ না বলা হয়, তাহলে আইনজীবীর পারিশ্রমিককে কেন ঘুষ বলা হবে?


---


২. আইনজীবীরা মিথ্যা বলেন?


✅ Advocate শব্দের অর্থ বিশ্লেষণ:

"Advocate" শব্দটি এসেছে add + vocal থেকে, যার অর্থ— অন্যের কণ্ঠস্বরকে যুক্ত করে উপস্থাপন করা।


একজন আইনজীবীর কাজ আদালতে নিজের কথা বলা নয়, বরং মক্কেলের কথা আইন অনুযায়ী উপস্থাপন করা।


✅ বিচার প্রক্রিয়ায় আইনজীবীর ভূমিকা:


কেউ যদি নিজে আদালতে সঠিকভাবে আইনের ভাষায় নিজের পক্ষে কথা বলতে পারেন, তবে তার আইনজীবীর প্রয়োজন নেই।


কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ আইনের ভাষা বোঝেন না, তাই একজন পেশাদার আইনজীবী প্রয়োজন হয়, যিনি তাদের বক্তব্যকে আইনের কাঠামোর মধ্যে সাজিয়ে উপস্থাপন করেন।


✅ আইনজীবী মিথ্যা বলেন না, তিনি কেবল একজন মাধ্যম:


মামলার ফাইল বা Plaint (আরজি) নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়।


এই আরজির শেষে মক্কেলের স্বাক্ষর থাকে, যা প্রমাণ করে যে, এতে উল্লেখিত বিষয়গুলো মক্কেলের নিজস্ব বক্তব্য।


আইনজীবী এখানে কিছু যোগ বা পরিবর্তন করতে পারেন না, তিনি শুধু আইনের ভাষায় তা উপস্থাপন করেন।


সত্য-মিথ্যা যাচাই করার দায়িত্ব বিচারকের। আইনজীবীর কাজ হচ্ছে শুধুমাত্র মক্কেলের পক্ষে আইনি ভাষায় যুক্তি উপস্থাপন করা।


⚖️ আইনজীবী ঘুষ খান না, বরং মেধাশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেন।

⚖️ আইনজীবী মিথ্যা বলেন না, বরং মক্কেলের বক্তব্য আদালতে উপস্থাপন করেন।


সুতরাং, সঠিক তথ্য না জেনে আইনজীবীদের সম্পর্কে ভুল ধারণা ছড়ানো থেকে বিরত থাকুন এবং নিজের জ্ঞানকে গৌরবমণ্ডিত করুন!


শারমিন সাথী 

#জেলা_ও_দায়রা_জজ_ময়মনসিংহ

#hilightseveryonefollowers 

#hashtegeveryone 

#HighCourtChallenge

আইন পড়ে কি কি হয়া যায়? বিস্তারিত জানতে 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন